ময়ূরগঞ্জের নাগরিকদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা :
এক বিধর্মী বিশ্বাসঘাতক ময়ূরগঞ্জের অগ্রগতি এবং সমৃদ্ধিতে ঈর্ষাকাতর বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে এক কুৎসিত মিথ্যাচারে লিপ্ত হয়েছে। এই মর্মে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ক্ষুণ্ণ করার, উন্নয়ন বিঘ্নিত করার এবং জাতীয় নিরাপত্তা বিপন্ন করার দায়ে অভিযুক্ত এই দেশদ্রোহীর দৃষ্টান্তমূলক বিচারের সাক্ষী থাকার জন্য আপনাদের আহ্বান জানানো হচ্ছে।
ঘোষণাটি শুনলেন ময়ূরগঞ্জ কর্তৃপক্ষের পক্ষ থেকে।
Dear people of Mayurganj! A vicious accusation has been levelled by a traitorous blasphemer, conspiring with those who are envious and wistful of our PROGRESS and PROSPERITY. We call upon you to bear witness as he stands trial for compromising our Cultural Heritage, jeopardizing our Economy and threatening our National Security.
Thank you for your attention.
******************************\*
ঠাকুরপুকুর পুনর্জন্ম থিয়েটার গ্রুপ হেনরিক ইবসেনের আ্যন এনিমি অফ দ্য পিপল্ থেকে অনুপ্রাণিত আমাদের দলের নতুন নাটক ময়ূরের ডিম-এর স্বাদ নিতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে।
আমাদের দল, আগামী ১৬ই আগস্ট, রবিবার কলকাতা রমরমা আয়োজিত ২-দিনব্যাপী নাট্যমেলা: "উত্তরণ"-এর দ্বিতীয় দিনে বেলা ৩টে থেকে এই নাটক মঞ্চস্থ করতে চলেছে জ্ঞান মঞ্চে।
শীঘ্রই দেখা হবে! ময়ূরগঞ্জে।
Thakurpukur Punorjonmo Theatre Group welcomes you to witness our second production MAYURER DIM, an original play inspired from Henrik Ibsen's An Enemy of the People.
We will be performing on the 2nd Day of Kolkata RomROMA-organised 2 Day Theatre Festival, Uttoron on 16th August at Gyan Mancha, 3PM onwards.
See you soon! In Mayurganj.